Ads

মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্রদের স্বাবলম্বী করতে কৃষি সহায়তা প্রদান ও গবাদিপ্রাণীর টিকাদান

স্বচ্ছ নিউজ ডেস্কঃ

অতিদরিদ্র ও প্রান্তিক পরিবারের জীবিকা উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে জামালপুরের মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ, গবাদিপশুর কৃমিনাশক ওষুধ প্রদান এবং বিনামূল্যে গরুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার টনকী বাজার এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ব্র্যাকের আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ই


উপিজি) প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ৬৭ জন অতিদরিদ্র সদস্যের প্রত্যেককে একটি করে মোট ৬৭টি স্প্রে মেশিন এবং ১০ কেজি করে মোট ৬৭০ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি গরুর জন্য গলা ফুলা রোগের ভ্যাকসিন এবং ২০০টি গরুর জন্য ২ কেজি করে মোট ৪০০ কেজি রেডি ফিড বিতরণ করা হয়। এছাড়া খামারিদের মধ্যে কৃমিনাশক ওষুধ বিতরণের পাশাপাশি এর সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ২০০টি গরুকে বিনামূল্যে গলা ফুলা রোগের টিকা প্রদান করা হয়।


ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু হাসান লাভলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বিশেষ অতিথি ছিলেন মো. হামিদুল ইসলাম, ভিএস, উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং মো. সোহেল রানা, এলএসপি, উপজেলা প্রাণিসম্পদ অফিস।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউপিজিপির মো. আনোয়ারুল হক, এসও-এআইজি; জাকিয়া সুলতানা, শাখা ব্যবস্থাপক; মো. আদম প্রামানিক ও মো. বিপ্লব হোসেন, কর্মসূচি সংগঠক এবং সাদিপাটি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান।

বক্তারা বলেন, কৃষি উপকরণ, প্রাণিসম্পদ খাদ্য ও স্বাস্থ্যসেবা একসঙ্গে পৌঁছে দেওয়ার ফলে প্রান্তিক পরিবারের উৎপাদনশীলতা ও আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গবাদিপশুর সময়মতো টিকাদান ও কৃমিনাশক ব্যবহারের মাধ্যমে রোগ প্রতিরোধ এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া উপকারভোগীরা কৃষি উপকরণ, পশুখাদ্য ও বিনামূল্যে টিকাদান সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা কৃষি ও গবাদিপশু পালনের মাধ্যমে আয় বৃদ্ধি এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়ক হবে।

No comments

Powered by Blogger.