ব্র্যাকের উদ্যেগে নেত্রকোনার দূর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচী
ব্র্যাকের উদ্যেগে নেত্রকোনার দূর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচী
স্বচ্ছ নিউজ ডেস্ক: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে ব্র্যাকের উদ্যোগে নেত্রকোনা জেলার দূর্গাপুরস্থ গতকাল ৬ অক্টোবর, বুধবার "ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে" অনুষ্ঠিত হলো একটি বৃক্ষরোপণ কর্মসূচি। যার প্রতিপাদ্য স্লোগান ছিলো “একটি গাছ, একটি জীবন”।
অনুষ্ঠানে ব্র্যাকের সেন্ট্রাল–২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. নজরুল ইসলাম "ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের" শিক্ষার্থীদের হাতে ২২ প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন। পাশাপাশি তিনি স্কুল অ্যান্ড কলেজ লাইব্রেরির জন্য বই প্রদান করেন, যা শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে। তাছাড়া সবুজায়নের প্রতীক হিসেবে তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে উন্নত জাতের সৌদি আরবের খেজুর গাছের চারা রোপণ করেন। এ সময় ব্র্যাকের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মো. রাশেদুজ্জামান (ব্র্যাক কৃষি ও বিমা প্রকল্প) উপস্থিত সকলকে গাছ রোপণের পদ্ধতি ও তার সঠিক পরিচর্যা বিষয়ে অরিয়েন্টেশন প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডন বস্কো কলেজের প্রিন্সিপাল রুমোন রাফায়েল রাংসা, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিচিল, ব্র্যাকের নেত্রকোনা-২ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার পলাশ ঘটক, দুর্গাপুর ব্র্যাক অফিসের এলাকা ও শাখা ব্যবস্থাপক এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
ব্র্যাকের এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ আন্দোলনে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্রকৃতিপ্রেম জাগানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ চিন্তায় উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

No comments