ব্র্যাকের উদ্যোগে অষ্টগ্রামে কৃষক প্রশিক্ষণ
স্বচ্ছ নিউজ ডেস্ক: অদ্য ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর উদ্যোগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে বিশাল এক কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষিজ বিষয় ও গবাদি পশু খামারীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিশেষ করে সাইলেজ তৈরির উপকরণ, ধাপ ও সংরক্ষণ পদ্ধতি,সাইলেজের পুষ্টিগুণ ও খামারের লাভজনক দিক, হাতে-কলমে প্র্যাকটিকাল ডেমোনস্ট্রেশন করা হয়। তাছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর চলমান প্রোডাক্ট "গবাদিপ্রাণি সুরক্ষা বিমা" ও "শস্য নিরাপত্তা বীমা" এর সুযোগ-সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আউয়াল ভূঁইয়া,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ তাজবীর আহমেদ, ফিল্ড অপারেশন ম্যানেজার, লাইভস্টক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, মো: রাশেদুজ্জামান,ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট,কৃষি ও বীমা ইউনিট,ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, এরিয়া ম্যানেজার এনামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মাহাবুব আলম ও সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাঈম হোসাইনপ্রমুখ।
উপস্থিত জনতা আজকের এই প্রশিক্ষণটি অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী বলে মনে করেন এবং পরবর্তীতে আবারো এমন প্রশিক্ষণের আয়োজন করার জন্য ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কাছে আহ্বান জানান।


.jpg)
No comments