ইতিহাসের সর্বোচ্চ মূল্যে সোনা বিক্রি হচ্ছে আজ
স্বচ্ছ নিউজ ডেস্ক : ইতিহাসের এই প্রথমবারের মতো সোনার দর আউন্স প্রতি ৪০০০ ডলার অতিক্রম করেছে। সমগ্র বিশ্বজুড়ে অর্থনৈতিক-ভূরাজনৈতিক অস্থিরতা, ইউএসএ "ফেডারেল রিজার্ভ" এর সুদহার আরও কমতে পারে, এমন প্রত্যাশা, এবং ডলারের দুর্বলতা। সবকিছু মিলিয়ে ইনভেস্টররা আবারও সোনার মতো নিরাপদ সম্পদের দিকে ঢেঢ় ঝুঁকছেন।
গেলো বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ৪,০৩৪ ডলার ৭৩ সেন্টে গিয়ে দাঁড়িয়েছে। একইদিনে আগামী "ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস" এর দামও ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আউন্স প্রতি ৪,০৫৬ ডলার ৮০ সেন্টে গিয়ে দাঁড়িয়েছে।
.jpg)
.jpg)
No comments