বাংলা কবিতা "সেই তুমি"। কলমে নূরজাহান বেলী
সেই তুমি
-নূরজাহান বেলী
জীবনের প্রাপ্তি-সকল; বোধহয় কেবল
মৃত্যুর মতোই হারিয়ে যাবার।
যেমন করে হারিয়ে যাচ্ছো আমার তুমি!!
মৃত্যুর মতোই হারিয়ে যাবার।
যেমন করে হারিয়ে যাচ্ছো আমার তুমি!!
কবিতারাও হারিয়ে গেছে...
ওদের ফিরে আসবার অপেক্ষায়;
বুক বেঁধে বসে থাকি যখন,
ভেবে দেখি-
তোমার ফিরে আসবার অবকাশ নেই,
আশায় বুক বাঁধবার অবকাশ নেই,
সত্যি না হোক, মিথ্যে মতোও আশ্বাস নেই।
তোমার আশায় নাই বা বাঁচি,
তুমি তৃষ্ণায় কাব্য-লগ্ন-প্রহর গুনি।
দিনরাত, দিনরাত, দিনরাত।
তোমার কথা নাই বা ভাবি,
কাব্য-লগ্ন-প্রহর গুনি।
এক কবিতা! কোথায় তুমি?
সেই তুমি! চিরচেনা আমার তুমি!!

ধন্যবাদ ভাইয়া
ReplyDelete