Ads

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬: জামালপুরে ব্র্যাকের বর্ণাঢ্য র‍্যালি

স্বচ্ছ নিউজ ডেস্কঃ

​'আইনি সেবায় লড়বো মোরা, গড়বো নতুন বাংলাদেশ'—এই প্রত্যয় নিয়ে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জামালপুর আদালত চত্বর ও জজ কোর্ট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের মাননীয় সাংসদ জামালপুর ৫, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়।

​র‍্যালি ও উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আদালত চত্বরে আয়োজিত লিগ্যাল এইড মেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয় ব্র্যাকের স্টল পরিদর্শন করেন। এসময় ব্র্যাক কর্মকর্তাদের পক্ষ থেকে সংসদ সদস্য মহোদয়কে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় ব্র্যাকের এই কার্যক্রমের কথা শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

​পরিদর্শনকালে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, SELP কর্মসূচির জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ডেপুটি ম্যানেজার মো: ফারুক ইকবালসহ টিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। জামালপুরে এবারের মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার স্টল তাদের আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরে।

No comments

Powered by Blogger.