Ads

ময়মনসিংহে কুকুরের আক্রমণে আতঙ্ক, ৪০ জন আহত

 

স্বচ্ছ নিউজ ডেস্কঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড, কালিবাড়ি গুদারাঘাট পাওয়ার স্টেশন এলাকায় কুকুরের আক্রমণ বেড়ে গিয়ে জনজীবনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গত কয়েক সপ্তাহে প্রায় ৪০ জন মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, জননিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি হলেও এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।  

স্থানীয়রা দাবি করেছেন, আক্রান্তদের জন্য অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। তারা আরও বলেন, এলাকায় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি থাকলেও সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসছেন না।  

এলাকাবাসীর মতে, জননিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

[তথ্যসূত্রঃ কবি ও সাংবাদিক রাশিদ আহম্মদ ও মোঃ আল মিজান মন্ডলের ফেসবুক টাইমলাইন থেকে]

No comments

Powered by Blogger.