ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে জামালপুরে“টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্বচ্ছ নিউজ ডেস্কঃ
জামালপুর জেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” শীর্ষক এক সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার, জামালপুর সদর।
কৃষক, সার ও বীজ ব্যবসায়ী এবং ডিলার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় কৃষিবিদ মোঃ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ), ময়মনসিংহ এবং মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১ বায়োপেস্টিসাইডসহ বিভিন্ন কৃষি উপকরণের সঠিক ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচকরা বলেন, পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত কার্যকর। কৃষকদের সঠিকভাবে এসব উপকরণ প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষক ও ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।


No comments