রাঙ্গুনিয়ায় ২০ জন নারীকে ব্র্যাকের পোল্ট্রি প্রশিক্ষণ ও উপকরণ প্রদান

 

স্বচ্ছ নিউজ ডেস্কঃ

​চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজারহাটে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ‘এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ইউনিট’-এর উদ্যোগে ২০ জন নারীকে পোল্ট্রি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন এবং উৎপাদিত পণ্য লাভজনকভাবে বাজারজাতকরণের ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীর প্রত্যেককে ২৫টি করে হাঁসের বাচ্চা এবং লালন-পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে পোল্ট্রি পালনের পাশাপাশি ব্র্যাক কৃষি সেবা, ফিশ ফার্মিং এবং সঞ্চয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা ব্র্যাকের নিত্যনতুন প্রোডাক্ট সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ হন।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল। ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (প্রগতি) আহাদ হোসেন, এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট মাইক্রোফাইন্যান্স-এর জয়ন্ত দাস, ডিএসএস (কৃষি ও বীমা ইউনিট) মঈনুল হাসান এবং সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) শ্রাবন্তী দেব। এছাড়াও ম্যানেজার (দাবি), সিডিও (দাবি) ও প্রগতি শাখার ক্রেডিট অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​ব্র্যাকের এই সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে প্রশিক্ষণার্থী যুব নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং ব্র্যাকের ওপর তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে।

No comments

Powered by Blogger.