শেরপুর নকলায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগীর বাচ্চা বিতরণ
পুষ্টি, আয় ও অর্থনৈতিক নিরাপত্তা— হাঁস-মুরগি পালনে বাড়বে আস্থা, শেরপুর জেলার নকলা এলাকায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় আজ ১০ জুন ২০২৬ তারিখে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির আওতায় সেন্ট্রাল-২ ডিভিশনের নকলা এরিয়া অফিসে ২০ জন নারী সদস্যের মধ্যে মোট ৪০০টি একদিন বয়সী মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মুরগি পালনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দাবি সেন্ট্রাল-২। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং কৃষি ও বীমা ইউনিটের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ রাশেদুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলেনা পারভীন, এলাকা ব্যবস্থাপক (দাবি), মোঃ মামুনুর রশীদ, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), মোঃ জিয়াউল হক, শাখা ব্যবস্থাপক (দাবি) প্রমুখ।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর এ ধরনের জনবান্ধব উদ্যোগ স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই উদ্যোগের মাধ্যমে নারীরা হাঁস-মুরগি পালন করে নিজেদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন এবং অতিরিক্ত উৎপাদন বাজারে বিক্রি করে আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন।



No comments