Ads

ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে রামপুর শাখায় কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

 

স্বচ্ছ নিউজ ডেস্কঃ

ব্র্যাক কিশোরগঞ্জ-১ অঞ্চলের রামপুর শাখায় আজ ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে। একইসাথে চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুরাদ, শাখা ব্যবস্থাপক ফরিদা আক্তার এবং সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হোসেন। তারা কৃষকদের আধুনিক কৃষি কৌশল ও উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সদস্যরা জানান, এই উদ্যোগ তাদের খাদ্য চাহিদা পূরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক আয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ব্র্যাককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এ ধরনের সহায়তা তাদের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্র্যাকের এ ধরনের কার্যক্রম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবং একটি টেকসই ও সমৃদ্ধ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে।

No comments

Powered by Blogger.