জামালপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৮০ হাজার মাছের পোনা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনুষ্ঠানে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের ১১টি কেন্দ্রের মাধ্যমে মোট ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুকুর প্রস্তুতি, মাছের খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে দক্ষতা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ব্র্যাক সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ও জামালপুর রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদারের নির্দেশনায় আয়োজিত হয়।
নান্দিনা বিতরণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়ক, এছাড়া এ.এস.এম মাহবুবুল আলম, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), মোঃ মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি), এ.কে.এম শামসুল আলম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি), মোঃ হাফিজুর রহমান সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি), রাবেয়া খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) প্রমুখ।




No comments