সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০টি হাঁসের বাচ্চা বিতরণ
স্বচ্ছ নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ রিজিওন মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধন ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
অদ্য ১৫ জুন ২০২৬ তারিখে জামালগঞ্জ এরিয়া, সার্চনাবাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানে মোট ২৫ জন প্রান্তিক সদস্যের মাঝে ৫০০ পিচ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস লালন-পালন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, জামালগঞ্জ। তাছাড়া আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, ব্র্যাক জেলা সমন্বয়ক,সুনামগঞ্জ। মামুনুর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি), মো: রবিন মিয়া, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), মো: শরীফ আহমেদ, শাখা ব্যবস্থাপক (দাবি), মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) প্রমুখ। তারা ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও হাঁস পালন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
সদস্যরা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ তাদের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ব্র্যাকের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
এ উদ্যোগকে স্থানীয়রা জনকল্যাণমূলক কার্যক্রম, আয়বর্ধন, এবং স্বাবলম্বিতা অর্জন এর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।



No comments