জামালপুরে ব্র্যাক সেলপ প্রোগ্রাম এর উদ্যোগে বিনামূল্যে ৭২ জন কিশোরীকে ১,৪৪০টি ফাইওমি জাতের মুরগীর বাচ্চা বিতরণ
স্বচ্ছ নিউজ ডেস্ক:
১৪ই জুন ২০২৬ (রবিবার) জামালপুরে দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামালপুর ব্র্যাক সেলপ প্রোগ্রাম এর উদ্যোগে ৭২ জন স্বপ্ন সারথি কিশোরীকে মোট ১,৪৪০টি ফাইওমি জাতের মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি ব্র্যাক (সেলপ) ময়মনসিংহ জোন এর জোনাল ম্যানেজার মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী এর নির্দেশনায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজা খানম, ডিএম (সেলপ), মোঃ ফারুক ইকবাল, ডেপুটি ম্যানেজার (সেলপ), মোঃ শফিকুল ইসলাম, বিডিসি, জামালপুর,সিমসন হালদার, রিজিওনাল ম্যানেজার (দাবী), মোঃ আসাদুজ্জামান, রিজিওনাল ম্যানেজার (প্রগতি), মোঃ আব্দুল কুদ্দুস, এসডিইউ, মাইক্রোফাইন্যান্স, এ.এস.এম মাহবুবুল আলম, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), মাইক্রোফাইন্যান্স, বরুণ নাথ পণ্ডিত, ব্রাঞ্চ হিসাব কর্মকর্তা, মোঃ আলমগীর মিয়া, অফিসার সেলপ, আমেনা খানম, সিও, সেলপ প্রমুখ।
ব্র্যাকের এই উদ্যোগের মাধ্যমে কিশোরীরা নিজস্ব আয় তৈরি করতে পারবে, যা তাদের নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়ন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাইওমি জাতের মুরগী দীর্ঘ সময় উৎপাদনশীল থাকে, ফলে কিশোরীরা ডিম ও মাংস বিক্রি করে স্থায়ী আয় করতে সক্ষম হবে। একইসাথে পরিবারের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করবে, যা স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে।এই কার্যক্রম স্থানীয় বাজারে প্রাণবন্ততা আনবে এবং দীর্ঘমেয়াদে টেকসই আয় ও সামাজিক সংহতি গড়ে তুলতে সহায়ক হবে।
উপস্থিত সদস্যরা অনেক খুশি হন এবং ব্র্যাকের এমন উদ্যোগকে তারা স্বাগত জানান।


No comments