৭৭ হাজার ৭৯৯টি শিক্ষক নিয়োগ হবে দ্রুত : শিক্ষামন্ত্রী
বাংলাদেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক সংকট নিরসনে সরকার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিগগিরই ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে গত দুই বছরে ৫৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগ সম্পন্ন হলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান পাবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছিল। এবার জাতীয় মেধাতালিকার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্কুল, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন বিষয়ে বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। চারু ও কারুকলা, ভৌতবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, আইসিটি এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানসহ নানা বিষয়ে হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের জাতীয় মেধাতালিকা থেকে সুপারিশ করা হবে।
এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

No comments